প্রায় ৮ হাজার ৯০০ কোটি টাকার ছয়টি প্রকল্প একনেকে উত্থাপন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ১৮১৯ বার পড়া হয়েছে
প্রায় ৮ হাজার ৯০০ কোটি টাকার ছয়টি প্রকল্প উত্থাপন করা হয়েছে একনেক সভায়।
মঙ্গলবার সকালে রাজধানীর এনইসি সম্মেলনকক্ষে শুরু হওয়া জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিলোমিটার প্রতি ৮৬ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ের প্রস্তাবনা দিয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য একনেক সভায় তোলা হয় যশোর ঝিনাইদহ মহাসড়ক উন্নয়ন প্রকল্পটি। বৈঠকে সূত্র বলছে, বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় ৫ বছর মেয়াদি, সাড়ে ৪৮ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পে চার হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকা খরচ করবে সড়ক ও জনপথ অধিদফতর। এ ছাড়া অর্থবছরের ১৬তম সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য এক হাজার ৩৩৩ কোটি টাকার খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প, এক হাজার ২৪ কোটি টাকা ব্যয়ের পায়রা বন্দর উন্নয়ন প্রকল্প উপস্থাপন করেছে পরিকল্পনা কমিশন।


























