ইউজিসির তদন্ত প্রতিবেদনটি উড়িয়ে দিলেন রাবি উপাচার্য
- আপডেট সময় : ০৯:২০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / ১৮২৪ বার পড়া হয়েছে
মেয়ে-জামাইকে চাকরি দেয়াসহ নানা দুর্নীতির অভিযোগে ইউজিসির তদন্ত প্রতিবেদনটিকে এবার উড়িয়ে দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আলোচিত উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান। অন্তত: ২৫টি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উল্লেখ করে প্রতিবেদন জমা দিয়েছে ইউজিসি। সংবাদ সম্মেলন ডেকে প্রতিবেদনটিকে পক্ষপাতমূলক আখ্যা দিয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করলেন উপাচার্য। বিশ্লেষকরা বলছেন, উপাচার্যের এ ধরনের সংবাদ সম্মেলন ইউজিসিকে অবমাননার শামিল।
২০১৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দফায় উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক আব্দুস সোবহান। তবে, রাষ্ট্রপতিকে ভুল বুঝিয়ে মেয়াদ বাড়িয়েছেন বলে অভিযোগ ওঠে তখন। বিষয়টি নিয়ে উচ্চ আদালতেও রিট হয়েছে। শিক্ষক নিয়োগ নীতিমালা পাল্টে মেয়ে জামাইকে চাকরি দেয়াসহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ জমা পড়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসিতে।২৫টি অভিযোগের সত্যতা পেয়েছে ইউজিসি’র তদন্ত কমিটি।
সংবাদ সম্মেলন ডেকে এই তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন উপাচার্য। উল্টো অভিযোগ করেন, তার কোনো বক্তব্যই গ্রহণ করেনি তদন্ত কমিটি ।
উপাচার্য বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে মনে করেন, এ শিক্ষক।
বিশ্লেষকরা বলছেন, সাংবিধানিক প্রতিষ্ঠান ইউজিসির বিরুদ্ধে উপাচার্যের সংবাদ সম্মেলন অনৈতিক।
গত জানুয়ারিতে ক্ষমতাসীন দল সমর্থক শিক্ষকদের একাংশ উপাচার্যের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ৩০০ পৃষ্ঠার অভিযোগ জমা দেন শিক্ষা মন্ত্রণালয়ে। পরে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে অভিযোগগুলো তদন্ত করে ইউজিসি।



























