সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চার খুনের মামলার তদন্ত করবে সিআইডি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
- / ১৭০৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চার খুনের মামলার তদন্ত করবে সিআইডি। নিহত শাহীনুর রহমানের শাশুড়ি ময়না খাতুন বাদী হয়ে গেলো রাতে কলারোয়া থানায় অজ্ঞাতদের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি। তবে পুলিশ বলছে, সন্দেহভাজন বেশ কয়েকজনকে নজরদারিতে রাখছেন তারা। সাতক্ষীরার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বিশেষ পুলিশ সুপার আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা গ্রহণ করে তদন্ত কাজ শুরু হবে। নিহত শাহীনুর রহমানের ছোটভাই রায়হানুল ইসলাম জানান, প্রায় কোটি টাকা মূল্যের সাড়ে ১৬ শতক জমি নিয়ে প্রতিবেশী আকবর কারিগরের সাথে ২২ বছর ধরে মামলা চলছে। এই জমির বিরোধের জের ধরে তার ভাইয়ের পরিবারকে খুন করা হতে পারে।



























