২৪ ঘণ্টার ব্যবধানে দুদক পরিচালক বাছিরের জামিন বাতিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ১৭১১ বার পড়া হয়েছে
আপিলের একদিন পর এনামুল বাছিরের জামিন আদেশ প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্ট। আপিলের নথিতে জামিনের দরখাস্ত না থাকায়, এই আদেশ দেয় আদালত।
একইসঙ্গে তার মামলাটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে এ আদেশ দেন বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ। মঙ্গলবার একই বেঞ্চ এনামুল বাছিরকে জামিন দেয়। ঘুষ গ্রহণের মামলায় আট বছরের জন্য দণ্ডপ্রাপ্ত হন সাবেক দুর্নীতি দমন কমিশন দুদকের বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরের জামিন আদেশ প্রত্যাহারের পর দুদকের আইনজীবী বলেন, গতকাল দুইপক্ষের শুনানি শেষে আদালত জামিন দিয়েছিলেন।


























