১ কেজি ৮৪৬ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণবারসহ স্বর্ণ পাচারকারীকে আটক করেছে-বিজিবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে ১ কেজি ৮৪৬ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণবারসহ জনি নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল তানভীর রহমান বলেন, সকাল ৯ টার দিকে শার্শার গোগা সীমান্ত দিয়ে বড় একটি স্বর্ণের চালান পাচার হবে, এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে এক স্বর্ণ পাচারকারীকে আটক করে। পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ১৬ পিস স্বর্ণ জব্দ করা হয়। যার ওজন ১ কেজি ৮৪৬ গ্রাম। মূল্য প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকা। স্বর্ণসহ আটক আসামি জনিকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে। এ নিয়ে খুলনা ২১ বিজিবি গত ছয় মাসে সাড়ে ৮ কেজি সোনা আটক করেছে। এ সময় ৫ জনকে আটক করে তারা। আটককৃত সোনার মুল্য প্রায় ৬ কোটি টাকা ।



























