১২ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা
- আপডেট সময় : ১১:৪২:০২ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ১৫২৬ বার পড়া হয়েছে
আটক করে থানায় নেয়ার ১২ ঘণ্টা পর কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে মুক্তি দিয়েছে পুলিশ। তাকে আটক করার পর থেকেই থানা অবরোধ করে রাখেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।
গেলরাত ১২টার দিকে রেজাউল কাইয়ুমকে কুমিল্লা কোতোয়ালি থানা থেকে মুক্তি দেয় পুলিশ। এর আগে, দুপুর ১২টার দিকে তাকে নগরীর শাসনগাছা এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসে। রাত ১২টায় তাকে ছেড়ে দেয়া হয়। এসময় থানা ফটকের সামনে অবস্থানরত নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে কুশল বিনিময় শেষে মোটরসাইকেল বহর নিয়ে যান নেতাকর্মী ও সমর্থকরা। এর আগে, রোববার দুপুর ১২টার দিকে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। প্রথমে পুলিশ সুপার কার্যালয়ে এবং পরে কোতোয়ালি মডেল থানায় নিয়ে আসে। ঠিক কী অভিযোগে তাকে আটক করা হয়েছে সেটি জানায়নি পুলিশ। তবে তার বিরুদ্ধে শাসনগাছা এলাকায় চাঁদাবাজির নিয়ন্ত্রণের অভিযোগ বহুদিনের।























