স্বচ্ছতা, সুশাসন ও জনকল্যাণে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে : মাহাদী আমিন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / ১৭৮৮ বার পড়া হয়েছে
স্বচ্ছতা, সুশাসন ও জনকল্যাণে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন। সোমবার বিকালে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইতিবাচক, সহানুভূতিশীল, সৌহার্দ্যপূর্ণ এবং জবাবদিহিতামূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় কার্যক্রম চলছে। সম্মেলনে প্রধানমন্ত্রীর পক্ষে সাম্প্রতিক আলোচিত নানা ইস্যুতে কথা বলেন তারা এবং সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বেও অংশ নেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রেস উইংয়ের সদস্যরা।



























