সারাদেশে পালিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- আপডেট সময় : ০৪:৫২:১১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৩২ বার পড়া হয়েছে
যথাযোগ্য মর্যাদায় সারাদেশে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাজনীতিবীদও বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন। পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হচ্ছে।
চট্টগ্রামে প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে। শুরুতে সশ্রস্ত্র সালাম প্রদর্শন করে পুলিশের একটি চৌকস দল।
নারায়ণগঞ্জের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে বীর ভাষা শহীদদের স্মরণে দোয়া ও পুস্পার্ঘ অর্পণ করা হয়েছে।
ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। প্রথম প্রহরে শহরের অম্বিকা ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এমপি নায়ব ইবনে ইউসুফ।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে মানুষের ঢল নামে। এসময় তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। উত্তেজিত নেতাকর্মীরা ছিঁড়ে ফেলেন পুষ্পস্তবক।
জামালপুর শহরের দয়াময়ী এলাকায় শহীদ মিনারে প্রথমেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সংসদ সদস্য শাহ মো: ওয়ারেছ আলী মামুন।
মুন্সীগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। প্রথম প্রহরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। এসময় শিশু থেকে বৃদ্ধ সবার কণ্ঠে সুর ওঠে, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি।
ময়মনসিংহ নগরীর টাউন হলের কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে প্রথম পূষ্পার্ঘ অর্পণ করেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ।
টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।


















