সামাজিক ও মানবিক বাজেট দেওয়ার পরেও বিরোধী দলের পছন্দ হয়নি : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৪০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ১৭৬৬ বার পড়া হয়েছে
বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা দাবি করে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও বিরোধী দলের পছন্দ হয়নি। তাদের লক্ষ্য উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করা।
সকালে কক্সবাজারে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি। তিনি অভিযোগ করে বলেন, বিরোধীদলের লক্ষ্য বা উদ্দেশ্য হলো দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা ও অশান্তি তৈরি করা। একইসাথে দেশের মানুষকে বিভ্রান্ত করতে চায় তারা। প্রস্তাবিত বাজেটে কৃষকের জন্য বরাদ্দ রাখা হয়েছে উল্লেখ করে তিনি জানান, আগামী জুলাই থেকে শুরু করে পর্যায়ক্রমে আগামী এক বছরের ভেতরে দেশের প্রতিটি উপজেলায় ৮ থেকে প্রায় ১০ হাজার কৃষকের কাছে ‘কৃষক কার্ডের’ সুবিধা পৌঁছে দেওয়া হবে। কাজের মধ্য দিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
























