সাজেকে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ প্রসীত দলের সদস্য নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সাজেকে প্রতিপক্ষের গুলিতে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। নিহত হেগেরা চাকমা ইউপিডিএফ প্রসীত দলের সদস্য ছিলেন।
ভোরে সাজেক ইউনিয়নের দূর্গম শুকনো ছড়া এলাকার ১০ নাম্বার পাড়ায় আগে থেকে ওত পেতে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে ব্রাশফায়ারে হত্যা করে পালিয়ে যায়। ইউপিডিএফ-এর মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘নিহত হেগারা চাকমা ওরফে লেত্তবাপ পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফ প্রসিত দলের সদস্য ছিলেন। সকালে তাকে গুলি করে হত্যা করে। এই হত্যাকাণ্ডের জন্য তিনি গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেন। তবে এই অভিযোগ অস্বীকার করেন গণতান্ত্রিক ইউপিডিএফ-এর সংগঠক অমর চাকমা। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।























