সম্প্রীতি বিনষ্ট হওয়া কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:০২:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
দুর্নীতিবাজ ও সন্ত্রাসীকে রাজনৈতিক পরিচয়ে নয় বরং ব্যক্তি হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সরকার পুলিশ বাহিনীকে এমন রূপ দিতে চায় যা হবে সত্যিকারভাবে জনবান্ধব। পুলিশ প্রশাসনকে সরকারের আয়না উল্লেখ করে দুর্নীতি-সন্ত্রাসের ঘটনাকে রাজনৈতিক পরিচয়ে না দেখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ চেষ্টা করলে সমৃদ্ধ ও স্বনির্ভর নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ার পথে এক ধাপ এগিয়ে যাবে দেশ বলেও এসময় মন্তব্য করেন তারেক রহমান। পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষ হওয়া প্রয়োজন মন্তব্য করে পেশাদারিত্বের সঙ্গে কোনো আপোষ না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার। রূপপুর পারমানবিক বিদ্যুত কেন্দ্র, কর্ণফুলী টানেল এবং পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ না হলে সবক্ষেত্রেই বেটার কিছু করা যেত বলে এসময় মন্তব্য করেন তারেক রহমান।
























