শুভ ও শিলার রোমান্সে বুঁদ হচ্ছে শ্রোতাদর্শক
এস. এ টিভি
- আপডেট সময় :
০৬:৫৬:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
- /
১৮৮৩
বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
আলোচিত চিত্রনায়ক আরিফিন শুভ প্রথমবারের মতো মিউজিক্যাল ফিল্মে অংশ নিয়েছেন। তার সঙ্গে পর্দায় জুটি বেঁধেছেন মিস ওয়ার্ল্ড খ্যাত বাংলাদেশের শিরিন শিলা।
মুন্সিগঞ্জের একটি মনোরম রিসোর্টে গানটির দৃশ্যধারণ করা হয়। গানটির শিরোনাম ‘চলো না একসাথে’। জনি হকের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন আমিদ হোসেন চৌধুরী। এটি পরিচালনা করেছেন প্রেক্ষাগৃহের নির্মাতা শাহরিয়ার পলক।
সদ্যই মিউজিক্যাল ফিল্মটি এলিগেন্ট মেকওভার এন্ড ফ্যাশনের ফেসবুক পেইজে উন্মুক্ত করা হয়েছে। গানটি মুক্তির পর শুভ ও শিলার রোমান্সে বুঁদ হচ্ছে শ্রোতাদর্শক, সেই সঙ্গে জানাচ্ছেন নিজেদের ভালো লাগার অনুভূতি সম্পর্কে। নিজেদের প্রথম মিউজিক্যাল ফিল্মে তাদের অনবদ্য উপস্থাপনে প্রশংসা কুড়াচ্ছে সকলের।
মিউজিক্যাল ফিল্মের নির্মাতা শাহরিয়ার পলক জানান, প্রেম ও বিয়ের গল্পকে একটু অন্যভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি এখানে। লোকেশন থেকে শুরু করে সবকিছুতে নতুনত্ব রয়েছে।
আরিফিন শুভর ভাষ্য, অনেকদিন পর এই গানের মাধ্যমে দর্শক রোমান্টিক শুভকে দেখছেন। এটি বিয়ের গান হিসাবে নির্মিত হয়েছে, দর্শক নতুনত্ব কিছু পেয়েছেন এই গানে। আমি রেসপন্সও পাচ্ছি বেশ ভালো।
মিউজিক্যাল ফিল্মটি প্রযোজনা করেছেন দেশের নামকরা মেকওভার হাউজ ‘এলিগেন্ট মেকওভার এন্ড ফ্যাশন’ ও ফ্যাশন হাউজ ‘মেহের’ এর কর্ণধার সামিনা সারা। এখনকার প্রজন্মের স্বাদ, রুচি ও তাদের ভালো লাগার বিষয়টিকে প্রাধান্য দিয়ে দেশীয় ঐতিহ্যের সঙ্গে আধুনিক পোশাকের উপস্থাপন করতেই প্রথমবারের মত মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করতে উৎসাহী হন তিনি।
গুরুত্বপূর্ণ লিংক সমুহ
Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309
Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313
Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319
Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323
Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327
Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331
Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345
নিউজটি শেয়ার করুন