লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ১৮২২ বার পড়া হয়েছে
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের ছররা গুলিতে খাদেমুল নামে এক বাংলাদেশি যুবক নিহতের অভিযোগ উঠেছে। গত রাতে আমঝোল সীমান্তে এ ঘটনা ঘটে। তবে বিএসএফ গুলিবর্ষণের বিষয়টি অস্বীকার করেছে। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে বিজিবি।
নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, কাঁটাতারের কাছে গেলে ভারতের পাগলীমারি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর অবস্থায় রংপুরে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে বিজিবি জানায়, বিএসএফের দাবি ওই রাতে তাদের কোনো সদস্য গুলি চালায়নি এবং তাদের অস্ত্র পরীক্ষায় কোনো আলামত মেলেনি।
বর্তমানে ওই এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি।


























