রোজার শুরুতেই ভোলায় সয়াবিন তেলের সঙ্কট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
রোজার শুরুতেই ভোলায় দেখা দিয়েছে সয়াবিন তেলের সঙ্কট। দাম বেড়েছে অন্য নিত্য পণ্যের। ক্রেতা ও দোকানীরা দায়ী করছেন ব্যবসায়ী কারসাজিকে। প্রশাসন বলছে, বাজারে পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।
অতিরিক্ত লাভের আশায় একটি সিন্ডিকেট চক্র সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরী করেছে, অভিযোগ বিক্রেতাদের। তাই বাজারে নেই সয়াবিন তেল। সয়াবিন তেলের পরিবেশক কৃত্রিম সংকটের জন্য দায়ী করছেন কোম্পানিকে।
বাড়ছে কাঁচা মরিচ, শসা, গাজর, টমেটোর দাম। হিমশিম খাচ্ছে স্বল্প আয়ের মানুষ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
এক সাপ্তাহের ব্যাবধানে কেজিতে দাম বেড়েছে পিয়াজ ১৫ থেকে ২০ টাকা, রসুন ৪০ থেকে ৫০ টাকা, খেজুর ১০০ থেকে ২০০ টাকা, চাল ৩ থেকে ৪টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা আর লেবু হালিতে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা।






















