রাজবাড়ীতে ৩১ মণের বিশাল গরু নিয়ে তুমুল আলোচনা
- আপডেট সময় : ০৪:১৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১৫২৯ বার পড়া হয়েছে
কোরবানির ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে রাজবাড়ীর ছোট বড় খামারিরা ব্যস্ত সময় পার করছে তাদের পশুগুলোকে ক্রেতার কাছে আকর্ষণীয় ভাবে তুলে ধরতে। বিশেষ করে প্রান্তিক খামারিরা তাদের শখের-পশুটিকে পালন করেছেন অত্যন্ত যত্নের সঙ্গে। প্রতিবছর এই কোরবানির হাটের জন্য তাদের পরিবারের সকলের অপেক্ষা। এবছর পশু খাদ্য, ঔষধ ও অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ায় প্রান্তিক কৃষকেরা ভুগছেন চরম অনিশ্চয়তায়।
তবে রাজবাড়ীতে এবার কোরবানীর বিশেষ আকর্ষণ রাজবাড়ী সদরের রামকান্তপুর ইউনিয়নের প্রান্তিক খামারি লোকমান মেম্বারের তিনটি বিশাল গরু। যার একটির নাম আকাশ ছোয়া এটার ওজন ৩১ মন, আপরটি পাহাড়ঠেলা এটির ওজন ২৮ মন ও আরেকটি ফ্যানভাঙ্গা এটির ওজন ২১ মন। এই গরু ৩টি নিয়ে রাজবাড়ীতে ব্যাপক আলোচনা হচ্ছে। প্রতিদিন এগুলো দেখতে বহু মানুষ লোকমান মেম্বারের বাড়িতে আসছে।
জেলা প্রাণিসম্পদ অফিসের সূত্র মতে, এবার কোরবানি উপলক্ষে রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় ৮৮৭২ জন খামারির মাধ্যমে প্রায় ৭০ হাজার পশু বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। তারা তাদের পশু গুলোকে সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য খাইয়ে হৃষ্টপুষ্ট করন করেছে যা মানবদেহের জন্য অত্যন্ত উপযোগী।
খামারিদের দাবি,এবার দেশের বাইরে থেকে গরু আমদানি বন্ধ থাকলে তারা কিছুটা লাভের মুখ দেখবে। তা না হলে তারা পড়বে চরম অর্থনৈতিক সংকটে। যার ফলে ভবিষ্যতে তারা এই কার্যক্রম থেকে সরে দাঁড়াতে বাধ্য হবে।
























