যশোরের পুটখালী সীমান্ত থেকে চিতাবাঘ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / ১৭৪৪ বার পড়া হয়েছে
যশোরের শার্শা উপজেলার বেনাপোল পুটখালী সীমান্ত থেকে একটি চিতাবাঘ উদ্ধার করেছে বন বিভাগ।
সকাল ১১টার দিকে বাঘটিকে উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়, সকালে চিতাবাঘটি লোকালয়ে ঢুকে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মাঝে। পরে, স্থায়ীরা বন বিভাগে খবর দিলে বাঘটি উদ্ধার করে নিয়ে যায় তারা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল ও বেনাপোল পোর্ট থানার ওসি কামাল উদ্দিন ভুইয়া উপস্থিত ছিলেন।



























