ময়মনসিংহের তারাকান্দায় ১৪৪ ধারা জারি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের বিক্ষোভ কর্মসূচি আহ্বানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, উপজেলা যুবদল নেতা রিয়াদ আহামেদের উপর হামলার ঘটনায় বিকলে বিক্ষোভ ও সমাবেশ আহ্বান করে ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল গ্রুপের অনুসারীরা, অন্যদিকে, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলয়ের আরেক গ্রুপ একই সময়ে ওই স্থানে বিক্ষোভের আহ্বান করে,এতে উত্তেজনা
ছড়িয়ে পড়ায় তারাকান্দা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।





















