মোদীর উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল স্থল বন্দরে এসে পৌঁছেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / ১৬০৯ বার পড়া হয়েছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল স্থল বন্দরে এসে পৌঁছেছে।
বেনাপোল কাস্টম হাউসের উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে সকালে বেনাপোল বন্দরে ৩০টি অ্যাম্বুলেন্স এসেছে।
এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ দেশে আসে। উপহার হিসেবে আসা এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে। চলতি বছরের মার্চে বাংলাদেশ সফরকালে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দেয়ার ঘোষণা দেন তিনি।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নামে এসব অক্সিজেন সংবলিত অ্যাম্বুলেন্স আসার জন্য উত্তরা মোটরস কাস্টমস কার্গো শাখায় গেটপাশ এনট্রি করেছেন।



























