ভোগান্তি এড়াতে আগেভাগেই ঈদের কেনাকাটা করছেন অনেকে
- আপডেট সময় : ০৪:০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮৯০ বার পড়া হয়েছে
ঈদ মানে উৎসব, ঈদ মানে খুশি; আর ঈদুল ফিতর হচ্ছে দানের বা উপহারের উৎসব। যা প্রতিবছর ফিরে আসে মুসলিম উম্মাহ’র দুয়ারে। সেই পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকার শপিংমল ও বিপণি বিতানগুলোতেও জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা। ভোগান্তি এড়াতে আগেভাগেই পছন্দসই কেনাকাটা করছেন অনেকে।
পবিত্র ঈদুল ফিতরের এখনো বাকি তিন সপ্তা’রও বেশি সময়। তাই পুরোদমে শুরু হয়নি ঈদ কেনাকাটা।
তারপরেও বসে নেই অনেকে। ভোগান্তি এড়াতে আগেভাগেই পছন্দের পোশাক কিনতে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছেন, করছেন পছন্দসই কেনাকাটাও।
শপিংমল ঘুরে দেখা যায়, শিশুদের পোশাকের চাহিদার পাশাপাশি মেয়েদের থ্রি-পিস, সালোয়ার-কামিজ,
পুরুষদের পছন্দের তালিকায় রয়েছে শার্ট, টি-শার্ট, জিন্স, ট্রাউজার, পাঞ্জাবি, কুর্তাসহ বাহারি পোশাক। পোশাকের দরদাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
রমজানের প্রথম সপ্তায় পুরোদমে বেচাকেনা শুরু না হলেও গতবছরের তুলনায় এবার বেচাকেনা ভালো হবার প্রত্যাশা করছেন দোকানীরা।
ক্রেতা সাধারণের কথা মাথায় রেখে শপিং মলগুলো রমজানে মধ্যরাত পর্যন্ত খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে।





















