ভারতের আসাম রাজ্যে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৯ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
ভারতের আসাম রাজ্যে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, আসামের ২৭ জেলার বহু এলাকা তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ লাখের বেশি মানুষ।
বিভিন্ন জেলায় ১৩৫টি আশ্রয়কেন্দ্রে ৪৮ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। বন্যা কবলিত এলাকায় প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ নিশ্চিত করতে রাজ্যজুড়ে ১১৩টি বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। গত সোমবার ভারতের আসামে পাহাড়ি এলাকার রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বেশ কয়েকটি বগি প্রবল স্রোতে উল্টে যায়। ধ্বংসস্তূপে পরিণত হয় দিমা হাসাওয়ের নিউহাফলং রেলওয়ে স্টেশন। আগামী চারদিন আসামে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর। এতে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।



























