ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ১৭৭১ বার পড়া হয়েছে
বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত। সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব দুপুরে এ রায় ঘোষণা করেন।
২০১৫ সালের ১২ মে খুন হন অনন্ত। হত্যাকাণ্ডের পর অনন্তের বড় ভাই রতেশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলাটি পুলিশ থেকে অপরাধ তদন্ত বিভাগে স্থানান্তর করা হয়। সিআইডির পরিদর্শক আরমান আলী তদন্ত করে ২০১৭ সালের ৯ মে সম্পূরক অভিযোগপত্র আদালতে দাখিল করেন। এতে সন্দেহভাজন আটক ১০ জনকে অব্যাহতির সুপারিশ করে ছয়জনকে অভিযুক্ত করা হয়।


























