বিশেষ চাহিদা-সম্পন্ন শিশুদের মেধা বিকাশে সমন্বিত শিক্ষার পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ
- আপডেট সময় : ০৬:৫৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
- / ১৬২৬ বার পড়া হয়েছে
বিশেষ চাহিদা-সম্পন্ন শিশুদের মেধা-মনন বিকাশে সমন্বিত শিক্ষার পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ‘ন্যাশনাল একাডেমি ফর অটিজম ও নিউরো-ডেভলপমেন্ট ডিজেবিলিটিজ’র স্থাপত্য নকশার উপস্থাপনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিশেষ শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে খোলামেলা প্রাকৃতিক পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শহরে আবাসিক ভবন নির্মাণের ক্ষেত্রে ‘ক্রস-ভেন্টিলেশন’ ব্যবস্থা নিশ্চিতের জন্য আবারও আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী অটিজম ও এনডিডি শিশুদের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ এবং নতুন নতুন প্রশিক্ষক তৈরির উপর বিশেষ জোর দেন। কমপ্লেক্স ভবনের নকশা প্রণয়নের ক্ষেত্রে দিনের আলোর সর্বোত্তম ব্যবহার, মুক্ত বায়ু চলাচল, প্রয়োজনীয় জলাধার সংরক্ষণ, যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ পর্যাপ্ত উন্মুক্ত জায়গা রাখা জরুরি বলে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



























