০৪:০০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিফাতের জামিন নামঞ্জুর

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৩:০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৩১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক মো. রাকিবুল ইসলাম দীর্ঘ শুনানি শেষে এ আদেশ দেন। এ সময় আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

সিফাতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, সিফাত আব্দুল্লাহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে আঁতাত করে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সভা করার মদদ দিয়েছেন। পুলিশ তদন্ত করে এ বিষয়ে প্রমাণ পেয়েছে বলে দাবি করেন তিনি। এসব বিষয় আদালতে তুলে ধরার পর জামিন আবেদন নামঞ্জুর করা হয়।

তিনি আরও বলেন, সিফাতের রিমান্ড আবেদনের সময় শেষ হয়নি। তাই পুলিশ চাইলে যেকোনো সময় রিমান্ড আবেদন করতে পারে।

তবে আসামিপক্ষের আইনজীবী অভিযোগ করেন, সরকারের হীন প্রচেষ্টার কারণে সিফাতের জামিন নামঞ্জুর হয়েছে। তার দাবি, সিফাতকে আটকের সময় পুলিশ সরকারপ্রধানকে কুরুচিপূর্ণ মন্তব্য ও গালাগাল করার কথা জানিয়েছিল। কিন্তু পরে তাকে আগের একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়।

আইনজীবীর মতে, এতে সিফাতের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। আদালতে এসব বিষয় তুলে ধরার পরও জামিন মঞ্জুর হয়নি বলে জানান তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে সিফাত আব্দুল্লাহকে কারাগারে পাঠানো হয়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিফাতের জামিন নামঞ্জুর

আপডেট সময় : ০৩:০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬