বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে
- আপডেট সময় : ০৩:৩১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ১৭৭৪ বার পড়া হয়েছে
বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের দু’দিনব্যাপী সাক্ষাৎকার চলছে। শুক্রবার রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের সাক্ষাতকার শেষ হয়েছে। আজ চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, সংরক্ষিত মহিলা আসনে যারা প্রার্থী হতে চান, তাদের সবাই ফরম জমা দিয়েছেন। মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসময় দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ইতিমধ্যে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নয় শতাধিক নারীর আবেদন জমা পড়েছে। মনোনয়ন প্রত্যাশীরা স্বতস্ফূর্তভাবে আবেদনপত্র জমা দিয়েছেন। আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।






















