বাংলা নববর্ষকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার : র্যাব মহাপরিচালক
- আপডেট সময় : ০৯:৩৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ১৫৬০ বার পড়া হয়েছে
বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকাসহ কোথাও নিরাপত্তা ঝুঁকি না থাকলেও যে কোনো ধরনের নাশকতামূলক হামলার মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানান রেব মহাপরিচালক আহসান হাবীব।
রাজধানীর রমনা বটমূলে বাংলা নববর্ষ উৎসব উদযাপনে রেবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এবং দেশব্যাপী বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। রেব মহাপরিচালক জানান, উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন নিশ্চিত করতে সারাদেশে ১৫টি ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত রেব সদস্যরা নিজ নিজ এলাকায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন। এ উপলক্ষে ১৮১টি পিকআপ পেট্রোল টিম, ১২৭টি মোটরসাইকেল পেট্রোল টিমসহ মোট ৩০৮টি টহল টিম মাঠে থাকবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।




















