ফেরি থেকে নামতে গিয়ে পদদলিত হয়ে ৫ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৫:১১:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
মাদারীপুরের বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরিতে পদদলিত হয়ে ৫ জন নিহত হয়েছে। এ সময় আহত হয় নারীসহ অন্তত ৩০ জন।
বুধবার দুপুরে শিবচরের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদশীরা জানায়, দুপুরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ছেড়ে আসে শাহপরান নামে একটি ফেরি। অতিরিক্ত যাত্রীর কারণে পদদলিত হয়ে মাঝ পদ্মায় মারা যায় এক শিশু। এদিকে শিমুলিয়া থেকে কয়েক হাজার যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দ্যেশে ছেড়ে আসে ফেরি এনায়েতপুরি। অতিরিক্ত যাত্রীর কারণে ওই ফেরিতেও গাদাগাদির সৃষ্টি হয়। মাঝপদ্মায় পদদলিত হয়ে মারা যায় আরো ৪জন। এ সময় আহত হয় অন্তত ৩০ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা তাদের মধ্যে ১২ জনকে কাঁঠালবাড়িতে অস্থায়ী ক্যাম্প করে চিকিৎসা দেয়। এছাড়া ৩ জনকে গুরুতর অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মৃতদের মধ্যে আছে এক কিশোর, ২ নারী ও ২ পুরুষ যাত্রী। অসুস্থ হয়ে পড়ে প্রায় ৩০ যাত্রী। তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।



























