০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফেনীর সোনাগাজীতে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

জাবেদ হোসাইন মামুন, ফেনী
  • আপডেট সময় : ০৪:১৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৭৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষার দাবিতে ফেনীর সোনাগাজীতে মানববন্ধন করেছেন স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসী। ‘মাদকমুক্ত সমাজ আমাদের অঙ্গীকার’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচি থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ জুমা সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের পূর্ব মির্জাপুর বায়তুন নূর জামে মসজিদসংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পূর্ব মির্জাপুর ও ইসমাইলপুর যুব সমাজের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহ্বান

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না। এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার ও পুরো সমাজের ওপর। বিশেষ করে তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ, ধর্মীয় প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তারা বলেন, মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি তরুণদের মধ্যে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়াতে সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি

মানববন্ধনে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার দাবি জানানো হয়। একই সঙ্গে মাদক কারবারিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

কর্মসূচিতে বক্তব্য দেন মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুর রহিম, বায়তুন নূর জামে মসজিদের খতিব ওলি আহমদ, সমাজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই মুহুরী, সেক্রেটারি আব্দুল আউয়াল ও সহ-সেক্রেটারি আবুল বশর।

এ ছাড়া স্থানীয় এমরান হোসেন চৌধুরী, নুরুল আফসার, শাহ আলম, সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফেনীর সোনাগাজীতে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় : ০৪:১৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬