প্রশ্নফাঁস ইস্যসুতে গুজবে কান না দেয়ার আহবান শিক্ষামন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ১৮৪৩ বার পড়া হয়েছে
এসএসসি পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট শিক্ষা মন্ত্রণালয়, প্রশ্নফাঁস ইস্যসুতে গুজবে কান না দেয়ার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
সকালে গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং উদ্ভাবকদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। জানান, শিক্ষার মান উন্নয়নে ফেসবুকের উপর নির্ভরশীল হলে হবে-না। সেশনজট কমানোসহ শিক্ষা খ্যাতকে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলেও জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।



























