প্রথমবারের মতো হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সরিষা আমদানি শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
প্রথমবারের মতো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সরিষা আমদানি শুরু হয়েছে। মেসার্স সামিয়া ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান ভারতের রাজস্থান থেকে এসব সরিষা আমদানি করছে।
প্রতি কেজি সরিষা বন্দর থেকে বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। দেশের বিভিন্ন জায়গার ওয়েল মিল মালিকরা এসব সরিষা এখান থেকে কিনছেন। আমদানিকারকরা জানান, তেল উৎপাদনে মিলগুলোর চাহিদায় থাকায় প্রথমবারের মতো সরিষা আমদানি হচ্ছে। এসব সরিষা গোবিন্দগঞ্জের মামা-ভাগ্নে ওয়েল ও বগুড়া ওয়েল মিলসহ বেশ কয়েকটি কারখানায় সরবরাহ করা হচ্ছে। হিলি কাস্টমসের তথ্যমতে, এই পর্যন্ত ভারতীয় ১৮টি ট্রাকে ৫’শ ৩৭ মেট্রিক টন সরিষা আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।























