প্রতীক হাতে পেয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীরা
- আপডেট সময় : ০৭:৩০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০
- / ১৬৫১ বার পড়া হয়েছে
প্রতীক হাতে পেয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীরা। বিএনপি ও ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল এবার জয়ের ব্যাপারে আশাবাদী। আর বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা বলেছেন, সিটি নির্বাচনে অনিয়ম হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে। উত্তরায় একই দিনে প্রচারণা করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ।
শুক্রবার সকালে প্রার্থীদের মধ্যে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা । বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীরা কেউ উপস্থিত না থাকায় প্রতীক বুঝে নেন তাদের প্রতিনিধিরা । এরপর শুরু হয় সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডগুলোর প্রার্থীদের প্রতীক বিতরণ। রাজধানীর আগারগাওয়ে ভবনের বাইরে নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা ছিলো অনেক বেশি।
[sphere 76503]
দুপুরে জুমার নামাজ শেষে ধানের শীষের প্রতীক নিয়ে মাঠে নামেন বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল। এর আগে ঢাকা উত্তরের আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরায় প্রচারণায় অংশ নেন। জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

















