পুলিশ বাহিনী কোনো খারাপ কাজ করে গণমাধ্যমে শিরোনাম হতে চায় না
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
- / ১৬৪৯ বার পড়া হয়েছে
নানা সাফল্যগাঁথা ও অর্জনের মাধ্যমেই সংবাদের শিরোনাম হতে চায় বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।
রাজশাহীর সারদায় পুলিশ একাডেমীতে ২০২১ ব্যাচের কনস্টেবল প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে পুলিশের নবীন সদস্যদের সতর্ক করে দিয়ে আইজিপি বলেন, কারও ব্যক্তিগত অপরাধের দায় গোটা বাহিনী নেবে না। ব্যক্তিকেই নিতে হবে।
জনগণ সংক্ষুব্ধ হয় এমন কাজ করা যাবে না। এর আগে পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন আইজিপি। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।


























