পাহাড়ি তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ঘিলা খেলার উদ্বোধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
বর্ষবরণ উৎসব বিষুর অন্যতম আকর্ষণ পাহাড়ি তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ঘিলা খেলা। রোববার বিকাল ৬টায় স্থানীয় স্কুল মাঠে তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর কেন্দ্রীয় উৎসব উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত গোল্ডকাপ ঘিলা খেলার উদ্বোধন করেন বান্দরবান আসনের সাংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রুজেরী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উৎসব উদযাপন কমিটির সভাপতি উজ্জ্বল তঞ্চঙ্গ্যা এবং সদস্য সচিব অমিত তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা। বর্ষবরণ উৎসব বিষুর অন্যতম প্রধান আকর্ষণ এই ঘিলা খেলা। তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। পাহাড়ি বনাঞ্চলে জন্মানো বিশেষ ধরনের লতার ফল শুকিয়ে ছোট গুটির মতো তৈরি হয়, যাকে স্থানীয় ভাষায় ঘিলা বলা হয়।
























