০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনকল্যাণে ব্যবহার করা হবে : প্রধানমন্ত্রী

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৮:২৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ১৫৩০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনগণের বাজেটকে যারা চানাচুরের সাথে তুলনা করে এবং গণবিরোধী বলে, তারা কখনও জনগণের বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থপাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পাচার হওয়া অর্থ উদ্ধার করে তা জনগণের কল্যাণেই ব্যবহার করা হবে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আব্দুল আহাদের প্রতিবেদন।

বৃষ্টির মাঝেই হাজারো মানুষের মিতালী। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে সব বাধা উপেক্ষা করে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন উৎসবমুখর জনতা। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল।

নতুন বাজেটে ৪১ লাখ ২০ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড বিতরণের যে মেগা পরিকল্পনা, তারই অংশ হিসেবে শ্রীমঙ্গলে এই কর্মসূচির উদ্বোধন করেন সরকার প্রধান। অনুষ্ঠানের শুরুতেই মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড এবং বিভিন্ন সুবিধাভোগীদের হাতে অর্থ সহায়তা তুলে দেন তিনি।

পরে ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থপ্রাপ্তি নিয়ে বিরোধীদের সমালোচনার কড়া জবাব দেন প্রধানমন্ত্রী। হুঁশিয়ারি দেন অর্থপাচারকারীদের বিরুদ্ধে।

দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের গৃহীত সব কর্মসূচিতে দেশবাসীকে পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

কোনো ধরনের অপপ্রচারে কান না দিয়ে, দেশের টেকসই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনকল্যাণে ব্যবহার করা হবে : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:২৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬