নির্বাচনে রংপুর বিভাগে বড় সাফল্য জামায়াতের
- আপডেট সময় : ০৩:৪২:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগে বড় ধরনের সাফল্য পেয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের নির্যাতন ও চাপের মধ্যেও মাঠে সক্রিয় থাকায় ভোটারদের আস্থা অর্জন করেছে জোটটি। এছাড়া দুর্নীতিমুক্ত নেতৃত্ব ও উন্নয়ন বঞ্চনার ক্ষোভ- বিজয়কে আরো সহজ করেছে নারী ও জেন-জি ভোটারদের সমর্থন।
রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে ১৯টিতে পরাজিত হয়েছে বিএনপি। আর সবগুলোতে হেরেছে জাতীয় পার্টি।১১ দলীয় জোট থেকে নির্বাচিত ১৯ জনের মধ্যে জামায়াত ১৭ ও এনসিপির ২ প্রতিনিধি।
রিকশাচালক, শিক্ষার্থী, গৃহবধূ, চাকরিপ্রার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, স্বচ্ছ রাজনীতি আর উন্নয়নের আশাতেই তারা ভোট দিয়েছেন জামায়াতকে।
গাইবান্ধার পাঁচটি আসনে জয় পেয়েছে জামায়াত জোট। ভোটের ব্যবধান ১৪ হাজার থেকে এক লাখ। সেই সাথে নীলফামারীর চারটি আসনেও এসেছে জয় দারুণ জয়। (ফুটেজ-০২, ০৩)
এদিকে, কুড়িগ্রামের চারটি আসনেও বিজয়ী জামায়াত জোট। এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ হয়েছেন সংসদ সদস্য। বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলামকে হারিয়েছেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। (ফুটেজ-০৪, ০৫)
এদিকে, রংপুরের ছয়টি আসন এবার জামায়াত জোটের। এরমধ্যে চারটিতেই এসেছে ভূমিধস জয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে বিপুল ভোটে হারিয়ে আলোচনায় এসেছেন মাহবুবুর রহমান বেলাল।
বিশ্লেষকদের মতে, শক্তিশালী সংগঠন, মাঠপর্যায়ের কাজ এবং তরুণ ভোটারদের সম্পৃক্ততাই এই সাফল্যের মূল চাবিকাঠি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই আস্থা ধরে রাখতে পারলে রংপুর বিভাগে ভবিষ্যৎ রাজনীতিতে জামায়াতের প্রভাব আরও শক্তিশালী হবে।



















