নন্দিনীর হত্যাকারী নরপিশাচের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা : দুলু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, নন্দিনীকে যারা নির্মমভাবে হত্যা করেছে, সেই নরপিশাচের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। এটি সমাজে উদাহরণ হয়ে থাকবে।
সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ফলিমারী গ্রামে নিহত নন্দিনীর বাড়িতে গিয়ে তিনি একথা বলেন। সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন, গভীর সমবেদনা জানান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, নন্দিনী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে প্রশাসনের গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদেরও আইনের আওতায় এনে বিচার করা হবে। তবে, সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, শুধুমাত্র ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।


























