নতুন বিজ্ঞাপনে চিত্রনায়ক নিরব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৫:০১ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
- / ২৩৮৮ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : সরকারি একটি বিজ্ঞাপনে মডেল হয়ে কাজে ফিরেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক নিরব হোসেন। এই বিজ্ঞাপনটি যৌথভাবে নির্মাণ করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), তথ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ। আর বিজ্ঞাপনটি নির্মাণ করছেন মাহবুবা ফেরদৌস।
নতুন বিজ্ঞাপন নিয়ে চিত্রনায়ক নিরব বলেন, ‘এই মুহূর্তে মানিকগঞ্জে চলছে টিভিসির শুটিং। এখানে আমার সঙ্গে শতাধিক সহশিল্পী কাজ করছেন।’

তিনি আরও বলেন, ‘তাপদাহ নিয়ে নির্মাণ হচ্ছে জনসচেতনতামূলক এই বিজ্ঞাপনটি। যেখানে জনসাধারণকে গরম থেকে বাঁচতে বেশি বেশি পানি পানসহ নানা ধরনের সচেতনতামূলক পরামর্শ।’
নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই প্রচারে আসবে এই বিজ্ঞাপনটি।
























