দেশে কোনো লোডশেডিং নেই : জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী
- আপডেট সময় : ০৭:০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচনে কে জয়ী হলো, তার ওপরে দুই দেশের সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। দেশের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সময়সীমা সম্পর্কে তিনি জানান, চলতি বছরের শেষ দিকে ধাপে ধাপে নির্বাচন প্রক্রিয়া শুরু হতে পারে। আর জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে কোনও লোডশেডিং নেই।রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
প্রতিবেশি দেশ ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনে মমতা ব্যানার্জীর দলকে হারিয়ে প্রথমবারের মতো জয় পেয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি।
নির্বাচনের আগে বাংলাদেশ নিয়ে বিরুপ মন্তব্য করেন বিজেপি নেতারা।বাংলাদেশি তকমা দিয়ে ভারতীয় নাগরিকদের পুশইন করার চেষ্টা বেড়ে যায় কি-না সেই উদ্বেগও তৈরি হয়।
তবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, পশ্চিমবঙ্গে ক্ষমতায় যে-ই আসুক, সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।
এদিকে,ডিসি সম্মেলন থেকে বেরিয়ে সাংবাদিকদের জ্বালানি মন্ত্রী জানান, যারা তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে, তাদের চিহ্নিত করে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।
দেশে কোনও লোডশেডিং নেই দাবি করে মন্ত্রী আরও বলেন, কোথাও বিদ্যুৎ বিভ্রাট তাহলে বুঝতে হবে, প্রযুক্তিগত ত্রুটির কারণে হচ্ছে ।
























