দেশকে ডিজিটাল বাংলাদেশে রুপ দিয়েছে আ’লীগ সরকার : প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
- / ১৮২৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সকল বাধা বিপত্তি, ব্যঙ্গ, সমালোচনার পরও দেশকে ডিজিটাল বাংলাদেশে রুপ দিয়েছে আওয়ামীলীগ সরকার। তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করেছে সরকার।
সকালে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে দুইদিন ব্যাপী বাংলাদেশ স্টার্টআপ সামিট উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ। আমাদের প্রত্যাশা, ২০৩৭ সালের মধ্যে বাংলাদেশ বিশে^র ২০তম বৃহত্তম অর্থনীতির দেশে এবং ২০৪০ সাল নাগাদ বাংলাদেশ একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে। আমি জাতীয় উন্নয়নে দেশের স্টার্টআপদের আরও এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ২০০৯ সাল যেসব উদ্যোগ নিয়েছে সরকার তার সবই বাস্তবায়ন হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।


























