দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে আয়োজনে প্রধানমন্ত্রীর সম্মতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ২৫৭৯ বার পড়া হয়েছে
২০২৮ সালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনফারেন্স বাংলাদেশে আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান একমত হয়েছেন বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। বলেন, দুর্নীতি দমনে সরকারের সদিচ্ছার প্রতিফলন হিসেবেই এই আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। আলোচনায় তিনি অনতিবিলম্বে দুদক পুনর্গঠনের মাধ্যমে সংস্থটির কার্যকারিতা বাড়ানোর ওপর জোর দেন এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।























