দিনাজপুরজুড়ে চলছে জ্বালানি তেলের সংকট
- আপডেট সময় : ০৮:১২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
শুরুতে কিছুটা স্বস্তির আভাস মিললেও এখন দিনাজপুরজুড়ে জ্বালানি তেলের সংকট চলছে। ক্রমেই ঘনীভূত হচ্ছে তেল সংকট, আর সেই সঙ্গে বাড়ছে সাধারণ মানুষের হাহাকার। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে হতাশ হয়ে ফিরছেন সব শ্রেণি-পেশার মানুষ।
দিনাজপুর জেলা শহর থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত অঞ্চল সবখানেই একই চিত্র। গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় সবকিছু ঠিক থাকলেও অনেকের ভাগ্যে জুটছে না তেল। প্রশাসনের পক্ষ থেকে ফুয়েলিং পাস চালু করা হলেও বাস্তবে তা যেন কেবল কাগজেই সীমাবদ্ধ। ফলে প্রতিদিনই বাড়ছে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, রাতভর অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। ডিজেলের অভাবে সময়মতো জমি চাষ করতে পারছেন না কৃষকরা। ফলে শঙ্কা দেখা দিয়েছে ফসল উৎপাদন নিয়েও। প্রান্তিক চাষিদের মতে, এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে খাদ্য উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ বিষয়ে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ও ডিডিএলজি মোহাম্মদ রিয়াজউদ্দিন বলেন, সরবরাহকৃত তেল সুষ্ঠুভাবে বিতরণের জন্য আমরা কাজ করছি।






















