তৃণমুলের ত্যাগী নেতাকর্মীদের সক্রিয় হতে আহবান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
- / ১৭২৩ বার পড়া হয়েছে
অনুপ্রবেশকারী ও সুবিধাভোগী মুক্ত আওয়ামী লীগ গড়তে তৃণমুলের ত্যাগী নেতাকর্মীদের সক্রিয় হতে আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে নগরীর একটি কনফারেন্স রুমে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এসব কথা বলেন তিনি। দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সতর্ক করে দিয়ে তথ্যমন্ত্রী আরো আরো বলেন, পরপর তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে অনেক নেতার মধ্যেই আলস্য এসেছে। আর এই সুযোগেই অনুপ্রবেশকারীরা আওয়ামী লীগকে গিলে খাওয়ার চেষ্টা করছে। এদের প্রতি সতর্ক থাকতে তৃণমুলের কর্মীদের সক্রিয় হয়ে ওঠার আহবান জানান তিনি। উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুচ ছালামের সভাপতিত্বে স্মরণসভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
























