খালেদা জিয়াকে জামিন দেয়ার একমাত্র এখতিয়ার আদালতের, এতে সরকারের কোন হাত নেই-স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৮৮ বার পড়া হয়েছে
আইন ও বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। খালেদা জিয়াকে জামিন দেয়ার একমাত্র এখতিয়ার আদালতের, এতে সরকারের কোন হাত নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খান কামাল।
দুপুরে সাভারের আশুলিয়ার গেরুয়া বাজার এলাকায় দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যুবলীগ নেত্রী পাপিয়ার সাথে যারা অপরাধ করেছে তাদের বিচার হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান, মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুর রহমান নবাবগঞ্জীসহ অনেকে।

























