কোরবানীর ঈদকে সামনে রেখে জামালপুরের ব্যস্ত গরু খামারিরা
- আপডেট সময় : ১২:২০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
কোরবানীর ঈদ সামনে রেখে জামালপুরের দেশীয় পদ্ধতিতে গরু মোটা-তাজাকরণ প্রক্রিয়া শুরু করেছে খামারিরা । তারা জানান, এসব পশুদের কোনরূপ রাসায়নিক পদার্থ কিংবা মানবদেহের জন্য ক্ষতিকারক কোন ইনজেকশন ব্যবহার না করেই গরুকে দেশীয় খাবার খেতে দিয়ে গরু মোট তাজা করণ করা হচ্ছে।
জেলার ৭ উপজেলাতে প্রায় ১২ হাজার ১’শ ৮৪ খামারী ব্যাক্তিগত ও বাণিজ্যিক ভাবে ১ লাখ ৭ হাজার ৬৫ টি কোরবানীর পশু প্রস্তুত করা হচ্ছে। আর এসব খামারে সেরা কোরবানীর গরু বাহাদুর ও ব্লাক ডায়মন্ড গরুর বাজারে তাক লাগিয়ে দেবে।
দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করন করছেন খামারীরা। গরুকে উন্নত প্রজাতির সবুজ ঘাস,খৈল,ভূষি খেতে দেয়ার পাশাপাশি নিয়মিত পশু ডাক্তার দিয়ে রোগ পরীক্ষা করানো হচ্ছে।
দেশীয় পদ্ধতি অবলম্বন করার পাশাপাশি এসব কোরবানীর পশুদের কোনরূপ রাসায়নিক পদার্থ কিংবা মানবদেহের জন্য ক্ষতিকারক কোন ইনজেকশন ব্যবহার না করেই গরু মোটাতাজা করন প্রক্রিয়া চলছে বলে জানান খামারীরা ।
কোরবানীর পশু লালন-পালনে সব ধরনের সহায়তা ও পরামর্শ দেয়ার কথা জানান প্রাণী সম্পদ কর্মকর্তা।
দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করণে লাভবান হবেন এমন প্রত্যাশা খামারীদের।























