কুমিল্লায় মাদক ও স্মার্টফোন আসক্তিকে শিক্ষার্থীদের লাল কার্ড
- আপডেট সময় : ০৩:২২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
কুমিল্লার বরুড়ায় মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করতে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক। তিনি বলেন, মাদক ও কিশোর অপরাধ ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে। একই সঙ্গে স্মার্টফোনের অপব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনা ও মনোযোগ নষ্ট করছে। তাই এসবের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়তে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
সংগঠনটি গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে উদ্বুদ্ধ করার দাবি করেছে সংগঠনটি।






















