ঈদের আগে শুধু অনলাইনে টিকিট বিক্রি করা হবে :রেলমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
- / ১৮৫৯ বার পড়া হয়েছে
ঈদের আগে শুধু অনলাইনে টিকিট বিক্রি করা হবে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। শনিবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রেলমন্ত্রী।
।তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় ঈদ উপলক্ষে বাড়তি যাত্রী বহনের কোনো পরিকল্পনা নেই। স্বাস্থ্যবিধি মেনেই সীমিত আকারে কিছু রেল চলবে। বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবার পবিত্র ঈদুল আজহায়ও সীমিত পরিসরে চালু থাকবে ট্রেন। ঈদের আগে শুধু অনলাইনে টিকিট বিক্রি করা হবে।রেলমন্ত্রী আরও বলেন, টিকিটবিহীন কোনো যাত্রী যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
























