ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত
- আপডেট সময় : ০৭:৫৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে ৯ শিশুও। আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সোমবার বিকেলে গাজার হামাস অধ্যুষিত উপকূলবর্তী এলাকা থেকে রকেট হামলা চালানো হয়। এরপর সন্ধ্যার দিকে ইসরায়েলের বিমান বাহিনী গাজার উত্তরাঞ্চলে সিরিজ বিমান হামলা চালায়। এতে ২০ জন নিহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যারা ইসরায়েলে আক্রমণ করবে, তাদের অবশ্যই চড়া মূল্য দিতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উত্তেজনা এবং সংঘাত কমানোর আহবান জানিয়েছে। এই হামলার পর জরুরি বৈঠক করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গত এক সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী এবং জাররাহ এলাকায় অবৈধ বসতি স্থাপনকারী ইহুদীদের সঙ্গে ফিলিস্তিনীদের চরম উত্তেজনা চলছে।
























