ইউক্রেনের পূর্বাঞ্চলের খারকিভ এলাকায় একটি নার্সিং হোমে আগুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
- / ১৭৭১ বার পড়া হয়েছে
ইউক্রেনের পূর্বাঞ্চলের খারকিভ এলাকায় একটি নার্সিং হোমে আগুন লেগে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১১ জন।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ওই নার্সিং হোমের দোতলায় আগুন লাগে। এ সময় ভবনটিতে ৩৩ জন অবস্থান করছিলেন বলে জানা যায়। এরই মধ্যে ঘটনা তদন্ত করে দায়ীদের চিহ্নিত করতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল জানান, কর্তৃপক্ষ এরই মধ্যে একটি তদন্ত দল গঠন করেছে। অসতর্কভাবে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করার কারণে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
















