আজ রাত ১টায় শুরু কোপা দেল রে’র ফাইনাল
- আপডেট সময় : ০৫:০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ১৫৬০ বার পড়া হয়েছে
স্প্যানিশ ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কোপা দেল রে এর ফাইনাল মহারণ আজ। মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ। রাত ১টায় শুরু হবে ম্যাচ।
দলীয় শক্তি, অভিজ্ঞতা এবং সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ফাইনালে কিছুটা এগিয়ে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অতীতে মুখোমুখি লড়াইয়েও সোসিয়েদাদের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে সিমিওনের শিষ্যরা। তাছাড়া ইউরোপীয় আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে তারা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে কিছুটা দুশ্চিন্তায় আছে অ্যাটলেটিকো শিবির। ইনজুরির কারণে দলের প্রধান রাইট ব্যাক নাহুয়েল মোলিনা ছিটকে গেছেন। এছাড়া স্ট্রাইকার আলেক্সান্ডার সোরলথ ও ডিফেন্ডার হোসে হিমেনেজের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। অন্যদিকে, সোসিয়েদাদও লড়াই ছাড়ার দল নয়। ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যদের পাসিং ও উচ্চ প্রেসিংভিত্তিক ফুটবল যে কোনো প্রতিপক্ষের জন্য কঠিন পরীক্ষা তৈরি করতে পারে। সংগঠিত দলীয় খেলা আর কৌশলগত দৃঢ়তায় ফাইনালে চমক দেখাতে প্রস্তুত সোসিয়েদাদও।























