আজ মহান একুশে ফেব্রুয়ারি
- আপডেট সময় : ০২:০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
আজ মহান একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তিন বাহিনীর প্রধানরা। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি সিনিয়র নেতারা বলেছেন,ফ্যাসিস্ট শাসনের জাঁতাকলে ‘একুশ অবরুদ্ধ ছিল’এবার একুশ মুক্ত। একুশের চেতনার ভিত্তিতে দেশ আগামী দিনে এগিয়ে যাবে বলেও জানান তারা।
রক্তঝরা একুশের প্রভাতে জাতির শ্রদ্ধায় সিক্ত হলো কেন্দ্রীয় শহীদ মিনার। ভাষা শহীদদের স্মরণে একে একে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানরা।
রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি এবং নীরবতা পালন করেন। জাতির পক্ষ থেকে শহীদদের প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা।
এরপর প্রধানমন্ত্রী হিসাবে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান।
শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মুনাজাত করা হয়।
তার দলের পক্ষে থেকে এবং মন্ত্রীপরিষদের সদস্যদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান তারেক রহমান।
এরপর পরিবারের পক্ষ থেকে স্ত্রী ও মেয়েকে সাথে নিয়ে তৃতীয়বারের মতো শ্রদ্ধা জানান তিনি।
পরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা শ্রদ্ধা জানান। তাদের এই উপস্থিতি স্মরণ করিয়ে দেয়— দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভাষার মর্যাদা রক্ষায় সশস্ত্র বাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ।
বিএনপি নেতারা বলেন, ভাষা আন্দোলনের সেই আত্মত্যাগ আজও জাতিকে অনুপ্রাণিত করে।
রাজনৈতিক মতবিরোধ থাকলেও সবাই মিলে এক সাথে দেশ গড়তে হবে বলেও জানান বিএনপি নেতারা।




















