আগামী জুলাই থেকে শুরু হবে ৫ বছর মেয়াদী ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ১৭৭৭ বার পড়া হয়েছে
সরকার নতুন করে পাঁচ লাখ কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোতেই শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জাতীয় সংসদে এ তথ্য দিয়েছেন।
এ সময় প্রধানমন্ত্রী আরো জানান, আগামী জুলাই মাস থেকে দেশজুড়ে পাঁচ বছর মেয়াদী ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হতে যাচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। একই সঙ্গে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমার সম্পদ কাজে লাগাতে সরকার ‘সমুদ্র অঞ্চল পরিকল্পনা’ কার্যক্রম হাতে নিয়েছে বলেও জানান তিনি। জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন।























